https://www.facebook.com/shirsokhabor/
Friday , 23 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় গোপনাঙ্গে আঘাতে প্রাণ গেল ভাসুরের।

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লায় গোপনাঙ্গে আঘাত করে রিপন হোসেন (৪২) নামের এক মুদি দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ঘাতক সালমা বেগমকে আটক করেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন ওই এলাকার মোবারক হোসেনের ছেলে। স্থানীয়রা বলেন, বাড়ির সামনে রিপনের একটি মুদি দোকান রয়েছে। আজ জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে ওই নারী রিপনের ঘাড়ে ও পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ওই নারীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ। ওসি বলেন,তাকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা ৩ অক্টোবর

ভাতিজার লাথিতে চাচার মৃত্যু, পুলিশ থেকে ছিনিয়ে ভাতিজাকে পিটুনি

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী

সুনামগঞ্জের শাল্লায় ১৩টি মামলার পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার,কারাগারে প্রেরন

ঠাকুরগাঁওয়ে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

অভিযোগ করে হয়রানী বন্ধে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় পাঁচ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারে র‌্যাবের সংবাদ সংবাদ সম্মেলন

যুবকরাই গড়তে পারবে আগামীর সোনার বাংলা : এবিএম জাফর উল্ল্যা।

গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ায় জবি শিক্ষার্থীদের সন্তুষ্টি প্রকাশ