https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 15 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ হস্তান্তর

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ‘বীর নিবাস’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে পরিষদ মিলনায়তনে উপজেলার ১২জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছে ‘বীর নিবাস’ এর প্রতিকী চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, আবুল খায়ের, মোসলেম উদ্দিন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বড়াইগ্রাম উপজেলায় ১২টি বীর নিবাস নির্মাণ করা হয়েছে। একতলা বিশিষ্ট বীর নিবাসের ভবনে ২টি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং স্পেস এবং ১টি ওয়াশরুম রয়েছে। এখানে পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ‘বীর নিবাস’ নির্মাণে ব্যয় হয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ।

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

বাবুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ কার্যক্রম শুরু

বাগমারায় আইন শৃংখলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

জবি কাউন্সিলিং সেন্টারের আহ্বায়ক কমিটি গঠন

রাতের আঁধারে সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধা

স্মার্ট ভিলেজ হরিনাকুন্ডুর হিজলী গ্রাম!!

মাইকিং করে জামায়াতকে দৌড়ানি দিল গ্রামবাসীরা: আমজনতার তারেক

তাহিরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।