https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গুচ্ছ নিয়ে জবির সিদ্ধান্ত হবে একাডেমিক কাউন্সিলে

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনায় বসেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, আজকের বৈঠক ভালো হয়েছে। যে ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ছিল তারা সবাই আসছে। আমরা আলোচনা করেছি- গত দুই বছরের পরীক্ষার আলোকে কীভাবে আরও ভালোভাবে পরীক্ষা আয়োজন করা যায়- তা নিয়ে কথা হয়েছে।
চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সভায় বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার দাবি তুলেন। তার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির নেতাদের ডাকা হয়।
তবে আজও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে গুচ্ছের বিপক্ষে অবস্থান নিশ্চিত করা হয়েছে। সভায় শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান বলেন, গুচ্ছে জবি থাকছে কিনা তা সিদ্ধান্ত হবে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে। জবি প্রশাসন যদি একাডেমিক কাউন্সিলে গুচ্ছের পক্ষে সিদ্ধান্ত হয় তবে গুচ্ছে থাকবে। শিক্ষক সমিতির পক্ষ থেকে আগামী ২মার্চ তারিখ সাধারণ সভা আহবান করা হয়েছে।
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ইপিজেড কর্মী চলন্ত ভ্যান থেকে নামিয়ে হত্যা, গ্রেফতার ২

নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

লংগদুতে গাঁজা গাছকে পরগাছা ভেবে রক্ষনবক্ষন,বিজিবির হাতে আটক

হাদির ওপর হামলা: যে কারণে সন্দেহের তীর হান্নানের দিকে

পঞ্চমবারের মতো ‍‍`শিক্ষা পদক‍‍` পেলেন মাহবুবুজ্জামান আহমেদ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকে মৃত্যু।

বরের জুতা লুকানো নিয়ে ভেঙে গেল বিয়ে

সহকারী প্রক্টরকে অপদস্থ করার অভিযোগ ড. শামিমের বিরুদ্ধে

শেষ মুহূর্তে ঘরে বসে ট্যাক্স রিটার্ন দাখিল করবেন যেভাবে

রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী