https://www.facebook.com/shirsokhabor/
Monday , 20 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডাকাতি মামলার হাজিরা দিতে এসে ডাকাতি!

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ডাকাতি মামলায় ঝিনাইদহে হাজিরা দিতে এসে আবারো ডাকাতি করেছে ৬ দুর্বৃত্ত। পুলিশী জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ডাকাত সদস্যদের কাছ থেকে। গ্রেফতারকৃতরা ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা ও পবহাটী গ্রামে ডাকাতির ঘটনা সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিনগত রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর থেকে ৩জন ও ঝিনাইদহ শহরের পাওয়ার হাউস পাড়া থেকে বাকী ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলোজোড়া গ্রামের রঙ্গু শেখের ছেলে শফিকুল ইসলাম, কান্দাকুল গ্রামের রমজান শেখের ছেলে সুমন শেখ, মালিখালী গ্রামের রঙ্গু মোল্লার ছেলে মতজেল মোল্লা, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আব্দুল জলিল, সদর উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আখিরন নেছা শিউলী ও মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মেরিনা খাতুন বৃষ্টি। মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিন উদ্দীন জানান, পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার) স্যারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডাকাতির সঙ্গে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হন। এরপর শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই মহিলাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা শহরের পবহাটী গ্রামের এক পেশকার ও ঘোড়ামারা গ্রামের দুই বাড়িতে ডাকাতি করে বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে ডিবি পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি ও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল নামে এক ডাকাত সদস্য স্বীকার করে যে, তারা সম্প্রতি ডাকাতি মামলার হাজিরা দিতে ঝিনাইদহে আসে। ফিরে যাওয়ার সময় তারা সঙ্ঘবদ্ধ ভাবে আবারো ডাকাতি করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে আটক

শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন যোগ করলো এনসিটিবি

গুরুদাসপুরে অবৈধ অস্ত্রসহ এক যুবক আটক

বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

ছাতকে আই টি কম্পিউটার একাডেমি’র ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী I

রেজাউল হক বাবু’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে সৈয়দপুর স্কুল এন্ড কলেজে মানববন্ধন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

মান্দায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল খেলার উদ্বোধন

পাবনায় অর্ধগলিত লাশ উদ্ধার