https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 27 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলার দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামায়াত নেতারা সাংবাদিকদের বলেন, অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর একজন সৎ, যোগ্য ও আদর্শবান শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাদের বিশ্বাস, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে অধ্যক্ষ বাবর জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন।

নেতারা আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে। সেই প্রত্যাশা থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিজয়ী হবেন বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে আসবেন !

পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ‘ধর্ষণ’

ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু

নোয়াখালীতে অবরোধের বিরুদ্ধে যুবলীগের রাজপথে অবস্থানে যোগ দিলেন এমপি একরাম।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে অব্যাহতি দিলো ফিফা

সাতক্ষীরার শ্যামনগরে ফের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

নির্মান কাজ শেষ না হতেই পাকা সিঁড়িতে ধ্বস

শিবগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

শৈলকুপায় বৃদ্ধের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী।।