https://www.facebook.com/shirsokhabor/
Friday , 24 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লা বরুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে মুদি দোকানির মৃত্যু।

সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা বরুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার এক সপ্তাহ পর এক মুদি দোকানি মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। নিহত, মুদি দোকানি আব্দুল কাদের (৭০) জালগাঁও গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নিজ দোকানে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে একদল হামলাকারী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গত সোমবার থানায় মামলা করেছেন আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা আক্তার।

সেলিনা আক্তার বলেন, স্থানীয় হুমায়ুন কবিরের সঙ্গে তার স্বামীর জমি সংক্রান্ত ও পরিবারিক বিরোধ রয়েছে। ঘটনার দিন একই গ্রামের হুমায়ুন কবির এবং তার ছেলে মাহাবুব আলম ও মেহেদী হাসানের নেতৃত্বে কয়েকজন দোকানে হামলা চালান। তারা আব্দুল কাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দশ হাজার পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

সে শুধু নিজের রেকর্ডের জন্য খেলে, দলের জন্য নয়—সমর্থকদের বিদ্রুপ

কালীগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন বিকাশ

বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীতে জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত।

হাদিকে গুলি করা হয় হোন্ডা হর্নেট থেকে, রিমান্ডে সুজুকি জিক্সার মালিক

গাইবান্ধায় তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের!!

সীমান্তে তরুণীর মাদক সাম্রাজ্য, পরিচয় ”পুবের মেয়ে”

কক্সবাজারে চকরিয়ায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল সহ সিন্ডিকেট প্রধান সামজিদ গ্রেফতার।