https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ৫, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
পাবনায় শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩ দিনের শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ উঠেছে হাসপাতালের আঞ্জুয়ারা খাতুন নামের এক আয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিশুটির পরিবারের স্বজনরা। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। (শুক্রবার) রাতে ঘটনাটি প্রকাশ পায়। শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠান্ডাজনিত কারণে ২৪ দিনের নবজাতককে গত ২৮ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু কন্যা মিষ্টি পালকে ভর্তি করেন বাবা চন্দন পাল। ২ মার্চ সকালে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছিল এমন সময় নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানোলা খুলতে যান আঞ্জুয়ারা খাতুন নামে একজন আয়া। তখনি বাঁধে বিপত্তি। কাঁচি দিয়ে ক্যানোলা কাটতে গিয়ে শিশুটির ডান হাতের কনিষ্ঠ আঙুলের নখের অগ্রভাগ কেটে ফেলেন আয়া। তখন শিশুটির চিৎকারে ছুটে আসেন পাশের অন্য রোগীরা। তখন সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান অভিযুক্ত আয়া। নার্সের কাজ কীভাবে একজন আয়া করল এমন প্রশ্ন তোলের অন্য
রোগীর স্বজনেরা। একজনের ভুলে একটি শিশুর অঙ্গহানি মেনে নিতে পারছে না কেউই। শিশুটির বাবা চন্দন পাল বলেন, ক্যানোলা খোলার জন্য নার্সকে ডাকাডাকি করলে সেখানকার আয়া এসে ক্যানোলা খুলে দেয়। ক্যানোলা না খোলার জন্য বারবার অনুরোধ করলেও শোনেনি কথা। এই ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়স্বজনও বিষয়টি নিষেধ করেন। আমাদের মেয়েটির ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এর বিচার কে করবে? হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার পর অভিযুক্ত আয়া আঞ্জুয়ারা খাতুন পলাতক রয়েছেন। এ বিষয়ে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর বলেন, এ ধরনের একটি কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখতে পুলিশ কাজ করছে। দোষী সাব্যস্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত বছরের জুলাই মাসে পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিতে গিয়ে হাতের তিনটি আঙুল হারায় ১৩ মাস বয়সী শিশু তাছিম। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের দত্তপাড়ায় এক শিশু ধর্ষণের শিকার

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন করলেন ব্যারিষ্টার ইমন

চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, ম্যাচগুলো কবে কখন

ধানের শীষে ভোট দিলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

ধৈর্যের মাধ্যমে পারিবারিক কলহ দূর হতে পারে

অবৈধ সৌঁতিজালে জড়ানো অবস্থায় মিলল ছাত্রের মরদেহ | দেশ রূপান্তর

মান্দায় চককুশুম্বা যুবসংঘের  উদ্যোগে  ফুটবল  খেলা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে “৫ টাকার হাট” এ তিন শত সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়েছে।

নোয়াখালীতে শিক্ষার্থী মাহমুদ বিদুৎস্পষ্ট হয়ে পঙ্গুত্ব বরণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।