https://www.facebook.com/shirsokhabor/
Friday , 10 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে বিভিন্ন কর্মসূচীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সাগর খান, স্টাফ রিপোর্টার:
স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদ্য নিয়ে তাহিরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় এবং উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশনের যৌথ বাস্তবায়নে এ উপলক্ষে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজলা পরিষদ চত্বরে মিলিত হয়। এ সময় তাহিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন। মহড়ায় সিলিন্ডারে আগুন লাগলে নেভানো, আগুন লাগলে বা ভূমিকম্প হলে আতংকিত না হয়ে নিরাপদে
আগুন নিভানোর কলাকৌশল দেখানো হয়। উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিয়াকত আলী, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার মহসিন খান, দৈনিক কালবেলা প্রতিনিধি শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমুখ। এতে বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণ 

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে

লংগদুতে ঈদকে ঘিরে শেষ মুহূর্তের বেচাকেনার ছন্দ পতন, দোকানে ক্রেতাদের উপচে ভীড়

সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ্যে দেয়ালে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান লিখনকালে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৩ জন আটক

দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ ব্রিজ, ভোগান্তির শিকার হচ্ছে পরিবহন চালক যাত্রী ও পথচারীরা।

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালককে গুলি

নেত্রকোণায় মাছ নিধনের মামলা করায় হত্যার হুমকি, সংবাদ সম্মেলন

ছেলের দায়ের কোপে বৃদ্ধ পিতার মৃত্যু