https://www.facebook.com/shirsokhabor/
Monday , 25 December 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ছেলের দায়ের কোপে বৃদ্ধ পিতার মৃত্যু

শাহজাহান আকন্দ, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদী মনোহরদীতে অপ্রকৃতস্থ পুত্রের অতর্কিত ধারালো দায়ের কোপে বৃদ্ধ পিতা নিহতের ঘটনা ঘটেছে।রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যেয় মনোহরদীর ভরাদিয়া গ্রামে এ ঘটনা সংগঠিত হয়।

বড়চাপা ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান উদ্দীন জানান,মনোহরদীর ভরাদিয়া গ্রামের লাল মিয়া মোড়লের পুত্র তৌহিদ মোড়ল (৩২) দীর্ঘদিন ধরেই অপ্রকৃতস্থ জীবন কাটাচ্ছিলো।প্রায়শঃই তার আক্রমনে বাড়ীর
লোকজন আহতের ঘটনা ঘটে।তার আক্রমনে ইতোপূর্বে তার মা-বাবা চাচীসহ অনেকেেই আহত হন বলে জানা যায়।গত রোববার সন্ধ্যের দিকে পিতা লাল মিয়া মোড়ল (৬৮) ধান সেদ্ধ করার জন্য স্ত্রীকে খড়ের জুগান দিচ্ছিলেন।এ সময় অপ্রকৃতস্থ পুত্র তৌহিদ ধারালো দা দিয়ে অতর্কিতে পিতা লাল মিয়া মোড়লের উপর আক্রমন চালায়।এতে পিতা লাল মিয়া মোড়ল মারাত্মক আহত হন।চিকিৎসার্থে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ঘটনার পর থেকে ছেলে তৌহিদ মোড়ল পলাতক রয়েছে।মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভুইয়া জানান,পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।থানায় মামলা হয়েছে।আসামী পলাতক রয়েছে।তদন্ত অব্যহত আছে ও আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝুঁকি নিয়ে চলছে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা

গোমস্তাপুরে নিরাপদ খাদ‍্য বিষয়ক অবহিতকরণ কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

গাজীপুরে প্রবাস ফেরত জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

মনোহরদীর বিল থেকে মানব কন্কাল উদ্ধার

রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব

নন্দন রায় ও তার সহযোগিদের হুমকির প্রতিবাদে ভূক্তভোগী মাধব বনিকের সংবাদ সম্মেলন

নাটোরে পুলিশ সুপার কার্যালয়ের পাশে ছিনতাই, ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

মবসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সহযোদ্ধার বিরুদ্ধে ধর্ষণের মামলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর