https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 21 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ডাক বিভাগের পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, অটোরিকশার যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন এবং আহত হন ৩ জন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে হবে আব্দুল বারী

নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে: ভারতীয় গণমাধ্যমে জয়

৩৭ হাজার ফুট উপরে পাইলটের মৃত্যু, তারপর…

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বানারীপাড়ায় সাবেক ও সফল চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুর পূজামন্ডব পরিদর্শন ও বস্ত্র বিতরন

বাবুগঞ্জে ২ বছরের শিশুর হৃদযন্ত্রে চার জটিলতা, অপারেশনে প্রয়োজন ১০ লাখ টাকা

আমতলীতে স্থানীয় সরকার উন্নয়ন মেলা

মান্দায় বিলুপ্ত প্রায় মৃৎ শিল্প

নেত্রকোণায় বিজিবির কম্বল বিতরণ

ঈশ্বরদীতে গুলি করে হত্যা, গ্রেফতার দুই আসামির রিমান্ড চেয়েছে পুলিশ