https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 5 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নেত্রকোণায় পুকুরে মিললো পল্লী বিদ্যুৎ সমিতির ১৫ লক্ষ টাকার আন্ডার গ্রাউন্ড তার

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির পাশের পুকুর থেকে অন্তত ১৫ লক্ষ টাকা মূল্যের ২২৯ মিটার আন্ডার গ্রাউন্ড তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি। শুক্রবার (৩ মার্চ) বিকালে জেলা রাজেন্দ্রপুর এলাকায় পল্লবিদ্যুৎ সমিতির পাশের পুকুর থেকে ৫০০ এম এম সাইজের এই মূল্যবান তাম্র তার তার উদ্ধার হয়। জানা যায়, রাজেন্দ্রপুর গ্রামের নেওয়াজ খা নামের এক ব্যক্তির পুকুরে একই গ্রামের জনৈক আব্দুস সালাম গরু গোসল করাতে নামালে সন্ধান পায় এই তারের। পরে সে আসে পাশের লোকজনকে জানায়। এ খবর পল্লী বিদ্যুৎ অফিসে পৌঁছালে পুকুর থেকে এই তার উদ্ধার করে এলাকাবাসীর উপস্থিতিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের জিম্মায় নিয়ে যায়। নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম বিপ্লব কুমার সরকার জানান, ৫০০ এমএম সাইজের এই তার পল্লী বিদ্যুৎ সমিতির। যা সমিতির স্টোরে থাকার কথা। এর আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। কিন্তু কিভাবে পুকুরে গেলো তা বের করার

জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান সমিতি জি.এম। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব। উল্লেখ যে, পুকুর থেকে উদ্ধার করা চোরাইকৃত তারের ছবি তুলতে গেলে, দৈনিক আমার বার্তা পত্রিকার নেত্রকোণা প্রতিনিধির ক্যামেরা মোবাইল পল্লী বিদ্যুতের কর্মরত একজন এজিএম মোবাইল কেড়ে নিয়ে জন সম্মুখে তোলা ছবিগুলো ডিলিট করে নেয়। এ ঘটনায় স্থানীয়দের ধারণা এই চোরাই কাজের সাথে পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্টতা রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুর উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন ফারহানা

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি, প্রতি সেকেন্ডে সাড়ে ২২ লাখ লিটার পানি প্রবাহিত

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে জামায়াতের প্রার্থী ইউসুফ

‘আহত ইমরান’-এর ছবিটি ৮ বছর আগের

লংগদুতে গাঁজা গাছকে পরগাছা ভেবে রক্ষনবক্ষন,বিজিবির হাতে আটক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল সাধারণ সভা অনুষ্ঠিত

পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল