https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 27 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কৃষকের ধান কেটে দিলো তাহিরপুর উপজেলা ছাত্রলীগ

মোঃ সাগর, খান স্টাফ রিপোর্টার:

দুপুরের তপ্ত রোদের মধ্যে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জ্জামান ইমন ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে উপজেলা সদর ইউনিয়নের কৃষক কামরুল ইসলামের দুই বিঘা জমির ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের একটি দল।

এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিব রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ও উপজেলা ছাত্রলীগ নেতা মুসাব্বির, পলক, অর্ণব, আসমাউল, রুবেল, রাকিব, বিপুল, অভিক, জিসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

কৃষক কামরুল ইসলাম বলেন, “বর্তমানে কৃষকের মজুরি অনেক। তাই টাকার সংকটে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের ভাইয়েরা আজ এই রোদের মধ্যে এত কষ্ট করে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিলেন। আমার খুবই উপকার হইলো। আমার কৃষানের টাকা বেচে গেল। আমি প্রধানমন্ত্রীসহ তাদের সকলের জন্য দোয়া করি।”

উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জ্জামান ইমন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ আমরা উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এক অসহায় ভাইয়ের জমির ধান কেটে দিলাম। এতে ওই কৃষক ভাই খুবই খুশি হয়েছেন। যদিও অনেক রোদ ছিল। তারপরেও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা পালন করতে পেরেছি, এতে আমাদের স্বস্তি।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

“রুট প্রিমিয়াম গুড়ঃ স্বাস্থ্যকর ও নির্ভেজাল পণ্যের প্রতিশ্রুতি”

দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ করাতকল

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

স্বামীর মৃত্যু গাছ থেকে পড়ে,স্ত্রীর মৃত্যু এবার সড়ক দুর্ঘটনায়

কুড়িগ্রামে অনেক এলাকার বন‍্যার পানিতে একাধিক পরিবারের দুর্ভোগের চিত্র

গুরুদাসপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে যখম

অতিরিক্ত বিদ্যুৎ বিল, হয়রানির মুখে গ্রাহক।

মনোনয়নপত্র তুললেও জমা দিতে পারলেন না হিরো আলম

সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘট চলছে, যাত্রীদের চরম দুর্ভোগ

শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের আরো একটি মানবিক সেবা।