শাহজাহান আকন্দ, মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী, মনোহরদীতে বেড়াতে আসা জামাই কর্তৃক এক বুদ্ধিপ্রতিবন্ধী তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ধর্ষিত হয় বলে অভিযোগ উঠেছে।আজ সোমবার এ ব্যাপারে মনোহরদী থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ আসামীকে গ্রেফতার করেছে। মামলার বিবরনে জানা যায়,মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামের মুকুল মিয়ার মেয়ে ঋতু (১২) বুদ্ধি প্রতিবন্ধী।গত১৯ মার্চ তাদের এক প্রতিবেশী চাচী আত্মীয় বাড়ী বেড়াতে যান। তিনি সে সময় তার মেয়ে ময়না (১৪) এর সাথে তাদের বাড়ীতে রাত্রি যাপনের জন্য ঋতুকে বলে যায়।সে সুবাদে ঘটনার দিন রাত ৮ টার দিকে ময়না ঋতুদের বাড়ীতে এসে ঋতুকে নিয়ে যায়।সেখানে রাত ১০
টার দিকে ময়না ঘরের বাইরে গেলে এ সুযোগে ময়নার চাচাতো বোনের স্বামী শ্বশুর বাড়ী বেড়াতে আসা সাইফুল (২৫) তাকে বলপূর্বক ধর্ষন করে। ধর্ষক সাইফুলের বাড়ী উপজেলার ডেমনমারা গ্রামে।তার পিতার নাম সাইদুর রহমান।এ বিষয়ে সামাজিক মীমাংসার চেষ্টা ব্যর্থ হবার পর সোমবার(৩ এপ্রিল) ধর্ষিতার বড়বোন শারমীন বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেন।মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আসামী সাইফুলকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে।


















