বাবুগঞ্জ–মুলাদীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিন। ফলাফল ঘোষণার পর তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
ফারদিন ইয়ামিন বলেন, “নির্বাচন শেষ হয়েছে, জনগণ তাদের রায় দিয়েছেন। আমি সেই রায়কে সম্মান জানাই। হার-জিত রাজনীতিরই অংশ। কিন্তু বাবুগঞ্জ–মুলাদীর মানুষের সঙ্গে আমার সম্পর্ক শুধুই নির্বাচনের নয়। আমি সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গিকার করছি।
তিনি আরও বলেন, ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন—গণঅধিকার পরিষদের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটার—সবার প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সমর্থকদের মতে, পরাজয় সত্ত্বেও ফারদিন ইয়ামিনের সাহসী অবস্থান ও শেষ সময় পর্যন্ত ধারাবাহিক মাঠপর্যায়ের প্রচারণা বরিশাল-৩ আসনের রাজনীতিতে একটি দৃঢ় বার্তা দিয়েছে।



















