https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 12 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছেঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিজের ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় তিনি বলেন, লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সংশ্লিষ্ট ভোটকক্ষে তিনি প্রথম ভোটার হিসেবে ব্যালট পেপারে ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ্যানি বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ পেয়েছি। এই পরিবেশের মাধ্যমে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, শান্তিপূর্ণ এই পরিবেশ ও পরিস্থিতি দিনভর অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই আমরা জনগণের কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। এমন প্রতিনিধি নির্বাচিত হবে, যারা লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ রাখবে এবং আগামীর উন্নয়নের ধারাকে এগিয়ে নেবে। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও সবার পাশে থাকবো।

এ সময় বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-০৪

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন এনসিপি নেতা মোতালেব: র‍্যাব

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক হস্তান্তর

রাজারহাট মডেল প্রেসক্লাব কতৃক বিদায়ী ইউএনও কে সংবর্ধনা

বিএনপি নেতাকে ‘আ.লীগ বলে’ তুলে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ

বরিশাল-৩: দেহেরগতি আনন্দ মিছিলে ধানের শীষকে বিজয়ী করতে একাট্টা নেতাকর্মীরা

মক্তবপড়ুয়া শিশুকে যৌন হয়রানি, ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

শিবগঞ্জ সীমান্তে ধানক্ষেতে মিলল গুলিবিদ্ধ মরদেহ

স্বাস্থ্য ঝুকিতে জবির একমাত্র ছাত্রীহল, নিয়ম নীতির নেই তোয়াক্কা!