https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 16 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কৃষককে গলা কেটে হত্যা, স্ত্রীসহ আটক ২

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় আলহাজ আলী (৩৬) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার জুমাইখিরি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত আলহাজ আলী আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি পূর্বপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক জানান, ঘটনার দিন সকালে প্রতিবেশী মিনা খাতুন কৃষক আলহাজের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে গিয়ে নিজ ঘরের সিঁড়িতে গলা কাটা অবস্থায় আলহাজকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আব্দুর রাজ্জাক দাবী করেন, পরকীয়া সম্পর্কের জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে।

আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে আলহাজ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছ।

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন (২৮) ও একই গ্রামের আব্দুল হালিমের ছেলে ইসমাইল হোসেনকে (২৩) আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাসনাত আব্দুল্লাহ–আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবুগঞ্জ সফর স্থগিত, এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পেছাল

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

শুদ্ধাচার পুরষ্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম

পিতাকে হত্যা কান্ডের ১২ ঘন্টার মধ্যে ছেলে গ্রেপ্তার।

নাটোরের গুরুদাসপুর এ চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মবসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল