https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 21 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মবসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী মবসন্ত্রাস বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে তার সাত বছরের কন্যা আয়েশা সানজুকে হত্যাসহ দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে ছাত্রদল।

এসময় তারা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ বাংলাদেশ’; ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’; ‘মবসন্ত্রাসের ঠিকানা, এই বাঙলায় হবে না’- এমন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় বক্তব্য দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে ৭০ বছর বয়সী শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

দৌলতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীরবে জামিন পাচ্ছে ‘ছোট সজ্জাদ’, স্থগিতাদেশ চায়নি রাষ্ট্র

সাতক্ষীরায় ঐতিহ্যের শ্যামনগরে ধংসের দারপ্রান্তে ‘নকিপুর জমিদার বাড়ি’

খালেদা জিয়ার মৃত্যুতে বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে: চরমোনাই পীর

আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই

ভারতে হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারেন না, প্রশ্ন পাকিস্তানি ক্রিকেটারের

তেলাপোকায় অতিষ্ঠ জবির হলের শিক্ষার্থীরা

ইসির কাছে নিরাপত্তা চাইলেন সিগমা-ফুয়াদ

সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যানকে নয় মেম্বার অনাস্থা