https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৪ এপ্রিল ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ২৪, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসাইন ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের পশ্চিমপাড়া বিল ও রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭) ও পারধুমী ট্যাপাপাড়া গোলাপের হাট এলাকার আবদুর রকিবের মেয়ে আসিফা (৩)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুর প্রায় একটার দিকে সদর উপজেলার শাজাহানপুর থেকে মোটরসাইকেল যোগে শহরে যাচ্ছিলেন জাহিদ ও ওমর। এ সময় পশ্চিমপাড়া বিলের পাশের ফাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন মারা যান। এর আগে অটোচার্জার যোগে নিজ বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় রামচন্দ্রপুর বেয়ারাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে পড়ে যায় আফিয়া। এ সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কেশবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

গোমস্তাপুরে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বেগমগঞ্জে কৃষকদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বোয়ালখালীতে নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে জরিমানা

বরিশাল-৩: হাটবাজার থেকে বাড়ি বাড়ি—ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিনের ব্যতিক্রমধর্মী গণসংযোগ

কালীগঞ্জে প্রতারণার ফাঁদে ১৬টি পরিবার

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধৈর্যের মাধ্যমে পারিবারিক কলহ দূর হতে পারে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শাকির-তানিম