https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৮ মার্চ ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শৈলকুপায় বৃদ্ধের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী।।

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ৮, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় বৃদ্ধের ধর্ষণে মা হতে চলেছে ১৪ বছরের এক কিশোরী। ঘটনাটি উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে ঘটেছে। বর্তমানে কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। সে ওই গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অবৈধ গর্ভধারণের ঘটনায় সোন্দাহ গ্রামের মৃত আজাহার মোল্যার ছেলে তাইজাল বিশ্বাসকে (৬০) আসামি করে শৈলকুপা থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

দীর্ঘদিন ভুক্তভোগী কিশোরীর পিতা বিষয়টি গোপন রেখে বিচারের জন্য গ্রামের বিভিন্নজনের নিকট ধরনা দিয়েছেন। তবে কোনো সুরাহা না হওয়ায় আইনের আশ্রয় নিয়েছেন। মামলার পর অভিযুক্ত তাইজাল বিশ্বাস পলাতক রয়েছেন।

শিশুটির পিতা জানান, দীর্ঘদিন ধরে তার কিশোরী কন্যাকে একই গ্রামের তাইজাল বিশ্বাস বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। গত বছরের আগস্টের ৫ তারিখে তিনি ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকার সুযোগে তাইজাল তার মেয়েকে বাড়িতে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। ভয়ে মেয়েটি বাড়িতে না বললেও কিছুদিন পরে তার মা গর্ভধারণের ঘটনাটি টের পান। পরে জানতে পারেন তাইজাল মোল্যা তার মেয়ের সর্বনাশ করেছেন। বর্তমানে কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তিনি বাদী হয়ে শৈলকুপা থানায় তাইজালকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত তাইজাল মোল্যার স্ত্রী আলেয়া খাতুন জানান, অনেকদিন ধরেই তিনি এ ঘটনাটি শুনে আসছেন। তবে তার স্বামী এ ধরনের কাজ করতে পারেন না বলে তার ধারণা।

হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম সরোয়ার জানান, অন্তঃসত্ত্বা কিশোরী গত বছর তার স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। এ ঘটনা জানাজানি হলে সে লোকলজ্জার ভয়ে আর স্কুলে আসেনি।

এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সোন্দাহ গ্রামের একটি কিশোরীর অবৈধ গর্ভধারণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত একই গ্রামের তাইজাল মোল্যাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর

নোয়াখালীতে প্রবাসী বিএনপি ওয়ার্ল্ড অনলাইন ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

অসৎকে বিনাশ করার জন্য আমরা রেডি আছি: চৌমুহনীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। 

নেত্রকোণায় যুবলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হিন্দুদের সাথে নিয়ে কাজ করবে বিএনপি; ব্যারিস্টার খোকন

বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

আমতলীতে কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও টাকা ফিরে পেতে গ্রাহকদের বিক্ষোভ

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

Mergulhe Na Mostbet País Brasileiro: Apostas Perfeitas E Depósitos Rápido

নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের আর এক নাম ‘হেনরী আমীন পপি’

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর