https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 26 April 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নদে কচুরিপানা,জেলেরা বিপাকে,স্বস্তি নেই দু’পাড়ের জনপদে

শাহজাহান আকন্দ,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

একটিমাত্র বাঁশের সাঁকোর বাঁধার কারনে আড়িয়াল নদের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ঘনকচুরী আটকেছে। ফলে মৎস্যজীবিরা মাছ আহরনে বঞ্চিত হওয়াসহ দু’পাড়ের কম করেও ৫/৬ টি গ্রাম জনপদে ভোগান্তির সৃষ্টি হয়েছে।

মনোহরদীতে আড়িয়াল খাঁ নদের প্রায় ৫ কিলোমিটার এলাকায় ঘন কচুরীপানার কারনে নানা দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে নদে ৭/৮ ফুট গভীরতার পানিতে পর্যন্ত নজর পড়ে না।কিছু দিন আগে নদটি খননের পর এটি টলটলে জলে পরিপূর্ণ হয়ে যায়। তাতে মৎস্য সম্পদেরও আগমন ঘটে।নদের পাড়ে বসবাসকারী মনোহরদীর রামপুর গ্রামের জেলে সম্প্রদায়ের লোকজন জানান,গত নভেম্বরের দিকে আড়িয়াল খাঁ নদে ড্রেনেরঘাট ব্রীজের নীচে এপার ওপার জুড়েবএকটি বাঁশের সাঁকো দেয়া হয়।সেই থেকে নদটির বৈরাগীর চর এলাকা থেকে শুরু করে ড্রেনেরঘাট ব্রীজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ঘন কচুরীপানা আটকে থাকে। এ কারনে রামপুর গ্রামের মৎস্যজীবিগন নদের মাছ আহরন থেকে বঞ্চিত হচ্ছেন। এ কচুরীপানার কারনে শুধু তারাই নন,দু’পাড়ের শৌখিন মৎস্য শিকারীসহ
জনপদসমূহের উপকার ভোগীগন নদের পানি চোখেও দেখছেন না।সোমবার সরেজমিনে গিয়ে রামপুর গ্রামের মৎস্যজীবি সম্প্রদায়ের লোকজনের সাথে আলাপ হয়। উক্ত গ্রামের মৎস্যজীবি অনিল বর্মন (৭৫),স্বদেশ বর্মন (৪৮),রিটন বর্মন (৩৭) ও শ্রীবাস বর্মন (৩৩) এসব তথ্য জানিয়ে অবিলম্বে এ বাঁশের সাঁকোটি অপসারনের
দাবী জানিয়েছেন।এ প্রসঙ্গে সাঁকোদানকারীদের অন্যতম পাকুন্দীয়া উপজেলার নরপতি গ্রামের রফিকুল ইসলাম (৩৬) জানান,নদের অপর পাড়ে
মনোহরদী অংশে তাদের আবাদী জমি রয়েছে।সেখানে সহজে যাতায়াতের স্বার্থে তারা এখানে এ বাঁশের সাঁকোটি দিয়েছেন।তিনি একে আড়িয়াল খাঁ নদের বিস্তির্ন এলাকা জুড়ে কচুরীপানা আটকে থাকা ও মৎস্য সম্পদ আহরনের প্রতিবন্ধকতা হিসেবে মানতে নারাজ।সেরকম হলে যেকোন সময় সাঁকোটি তুলে নিতে তারা সম্মত বলেও জানান তিনি।এ ব্যাপারে মনোহরদীর সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দীন জানান,বিষয়টি তার জানা ছিলো না,খোঁজ নিয়ে দেখবেন তিনি।সত্যি হলে প্রশাসনের সহায়তায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা।

বড়লেখায় সড়কে ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর নিসচার প্রচেষ্টায় মুক্ত হলো যাত্রী-জনসাধারণ

‘একটাই ছল হামার, তাকেও মারি ফেলল’

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে জামায়াতের প্রার্থী ইউসুফ

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে…. আইজিপি

বেড়া উপজেলা চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে নগরবাড়ি ঘাটে মানববন্ধন

মনোহরদীর বিল থেকে মানব কন্কাল উদ্ধার