https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৪ এপ্রিল ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাতে বেরিয়ে আর ফেরেননি, ভোরে মিললো মরদেহ

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ২৪, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইলিয়াস হোসেন (৩৮) নামে এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার জগন্নাথপুর গ্রামের বড় বালুর খাদ এলাকার মফির উদ্দিনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইলিয়াস উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আমসারদাড়ি পাড়ার মৃত নুরজামান প্রামানিকের ছেলে।

তার চাচা মতিয়ার রহমান শীর্ষ খবর কে বলেন, রাত ১০টার পর বাড়ি থেকে বের হয়ে ইলিয়াস আর ফেরেনি। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। ভোরে জগন্নাথপুর গ্রাম থেকে খবর আসে ইলিয়াস হোসেনের মরদেহ লিচু বাগানে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তার নাক দিয়ে রক্ত ঝরছে। তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বশির শীর্ষ খবর কে বলেন, ইলিয়াস হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবিতে কর্মবিরতি

নোয়াখালীর বেগমগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টায় লম্পট  আলীর শাস্তির দাবিতে মানববন্ধন

দীর্ঘ প্রতিক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে চালু হলো সুনামগঞ্জের রানিগঞ্জ সেতু।

তিন দাবিতে সংসদ ভবনে জুলাই যোদ্ধারা

সীমান্তে তরুণীর মাদক সাম্রাজ্য, পরিচয় ”পুবের মেয়ে”

ছাগলনাইয়ায় ব্যাংক এশিয়া’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নোয়াখালীর হাতিয়ায় আইনজীবী উপর সন্ত্রাসী হামলা; মামলা হলেও গ্রেফতার হয়নি কোন আসামি

ঝিনাইদহ কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

লালমনিরহাটে ৬শত বস্তা সরকারি চাল উদ্ধার