ফেনী জেলা প্রতিনিধিঃ
ছাগলনাইয়ায় ব্যাংক এশিয়ার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ নভেম্বর রবিবার বিকেলে ছাগলনাইয়া জিরো পয়েন্টের এজেন্ট শাখা কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
ছাগলনাইয়া ব্যাংক এশিয়া এজেন্ট শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল কালাম, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী রাশেদুন্নবী রাশেদ, ব্যাংক এশিয়া এজেন্ট শাখার ম্যানেজার আসমা আক্তার, সিএসও আবদুল্লাহ আল মামুন, নিশাদ, সাংবাদিক মাসুম বিল্লাহ, দেলোয়ার হোসেন, মিলন খন্দোকার, সাখাওয়াত হোসেন, ওসমান গনি, সোহবর হোসেন, হোমিও ডাক্তার রবিউল হক, মক্কা ট্রেইলারের মাষ্টার রহিমুল ইসলাম, আবদুল মন্নানসহ আরো অনেকে।
১৯৯৯ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করে ব্যাংক এশিয়া লি.। বর্তমানে সারাদেশে ব্যাংকটির ১৩০টি শাখা ও ১ হাজার ১৫৯ এর বেশি এজেন্ট আউটলেট রয়েছে।



















