https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৯ মে ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দুর্বৃত্তদের ফেলে যাওয়া বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত।

প্রতিবেদক
Amirul Islam
মে ২৯, ২০২৩ ৯:১২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমার বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছে। রোববার (২৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার তালসার বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো— ওই এলাকার ইসাহাক আলী পাঠানের ছেলে আব্দুল আজিজ বন্ধন (৯), ইসাহক আলীর ৯ মাস বয়সী নাতি খালিদ ও ভাই খোকন পাঠানের মেয়ে মারিয়া (১১)। এর মধ্যে বন্ধনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদুই জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসাহাক আলী পাঠান জানান, শনিবার রাত ১০টার দিকে তার বাড়ির ছাদে শব্দ শুনতে পান। পরে অনেক খোঁজাখুজির পর তখন কিছু পাননি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই সঙ্গে রাতে বোমা হামলা তারা ঘটিয়েছে বলে স্বীকার করে বলে বাড়িতে বোমা নিক্ষেপ করা আছে। এ ঘটনার পর রোববার সন্ধ্যায় শিশু বন্ধন, খালিদ ও জুথি বাড়ির উঠানে খেলতে যায়। সে সময় কালো টেপ মোড়ানো বল আকৃতির একটি বস্তু দেখে খেলতে গিয়ে ছুঁড়ে মারে বন্ধন। এতে বোমাটি বিস্ফোরণ হলে বন্ধনসহ ৩ জন আহত হয়। সেখান থেকে বন্ধনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুইজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, বিষয়টি তেমন গুরুতর না। পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে একটি শিশু সামান্য আহত হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শহরজুড়ে প্রশস্ত সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

সীতাকুণ্ডে ১৭ দিন ব্যাপী চলবে সিকিউর সিটির বিক্রয় উৎসব

সরিষাবাড়ীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চীন-রাশিয়া-ইরানকে বের করে দাও : ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ট্রাম্প

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড।

ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত ‘কেউ গ্রেফতার হয় নি’, জানাল পশ্চিমবঙ্গ পুলিশ

নাটোরের সেই সুইটি রানীর অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে নোয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ

পীরগঞ্জে আলোচিতব বড় আলমপুর ধর্ষণ মামলার আসামী ছালেক গ্রেফতার।

নোয়াখালীর স্বাচিপের নতুন কমিটির বিরুদ্ধে আগের কমিটির মানববন্ধন।