https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 12 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড।

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত যুবকদ্বয় হলেন-উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকার মৃত নছর উদ্দিনের পুত্র তৈয়ব আলী (৩৩) ও আব্দুল কাদেরর পুত্র জাহিদুল (৩০)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম এক অভিযানে তাদেরকে আটক করে এই শাস্তি দেন।

জানা গেছে, উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা বাজার এলাকায় তৈয়ব আলী ও জাহেদুল এই ২ যুবককে তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা একজনের কাছে ২০টি এবং অন্য জনের কাছে ১০ টি ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে।

এবিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সবসময় মেনে চলে। তারই পরিপ্রেক্ষিতে আজকের অভিযানে এক জনের কাছ থেকে ২০ টি ও আরেক যুবকের কাছে ১০ টি নেশা জাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট উদ্বার  করে মাদক সেবন ও বহনের দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১),(১৬) ধারায় অপরাধ করায় ৬ মাস সশ্রম কারাদণ্ড ও একজনের ১০ হাজার আরেক জনের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস অন্যজনের ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । মাদকের বিরুদ্ধে এ  অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এক বছর পর ৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল পাবনা জেলা আ.লীগ

ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন এক নারী

নেত্রকোণায় মাদক ব্যবসায়ী আব্দুল গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

বরগুনায় উগ্রবাদ প্রতিরোধে দফাদার ও চৌকিদারদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দৌলতপুরে টোকেন চৌধুরীর আনারস মার্কার গণজোয়ার

শেখ রাসেল: শিশুর গায়ে স্বাধীন রোদের ঝলসে ওঠা তেজ

দোয়ারা বাজারে চাঞ্চল্যকর হিরণ মিয়া হত্যা মামলার আসামী পিতা ও পুত্র গ্রেফতার

The Secret Spices: Best Roulette Method To Wi

The Secret Spices: Best Roulette Method To Wi

নাটোরে ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার