https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে হবে আব্দুল বারী

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
মে ৯, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের ন্যায় নাটোর ৪ বড়াইগ্রাম ও গুরুদাসপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থীদের ইতিমধ্যেই কেন্দ্রে লবিং গ্রুপিং ও মাঠ পর্যায়ে দৌড়ঝাঁপ গণসংযোগ মিটিং সমাবেশ বিলবোর্ড টানানো সহ একে অপরের বিরুদ্ধে চলছে বাগযুদ্ধ।

ইতিমধ্যেই সাধারণ জনগনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব দেখা গেছে এবং কৌতুহলী মনে সবার মাঝে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে পাবেন প্রত্যাশিত নৌকা প্রতীক কে হবেন আগামী জাতীয় সংসদ সদস্য।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে নাটোর ৪ আসন নিয়ে কথা বলেন নাটোর গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল বারী।

চেয়ারম্যান বলেন আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ লালন পালন করে আমরা রাজনীতি করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের মহাসড়ক বইছে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের সুনিশ্চিতসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরো জানান আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং আগামী নির্বাচনে সুষ্ঠু এবং সফল করে নৌকার বিজয় সুনিশ্চিত করা সহ দলকে আরও শক্তিশালী বেগবান করার লক্ষ্যে নাটোর ৪ গুরুদাসপুর বড়াইগ্রামে সবাইকে দলের মধ্যে বিভেদ বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে যার কোন বিকল্প নাই।

তিনি আরো বলেন দলের মনোনয়ন নিয়ে এমপি পদপ্রার্থীরা যেভাবে বাগযুদ্ধে নেমেছেন সেটা সাধারণ মানুষসহ কারো কাছে গ্রহণযোগ্যতা বা আশা করা যায় না। আমরা সবাই আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে তিনি যাকে মনোনয়ন দেন যাকে যোগ্য মনে করেন তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে তাই আমি দলের সকল নেতাকর্মী সমর্থকদের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

প্রার্থী পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মনোনয়ন কেউ চাইতেই পারে এটা তার গণতান্ত্রিক অধিকার। মনোনয়ন দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আওয়ামী লীগ দলের জন্য দেশও জাতির জন্য যোগ্য মনে করবেন সরকারি বেসরকারি জরিপে যিনি এগিয়ে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দিবেন এবং আমাদের উচিত অপেক্ষা করা পরবর্তীতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে এক প্লাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা।

মোঃ আব্দুল বারী জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনে করি এবং মনেপ্রানে বিশ্বাস করি সে ক্ষেত্রে বিগত ছয় বারের এমপি সাবেক মন্ত্রী নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস আবারো নাটোর ৪ আসনে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়ে নাটোরের ৪ বড়াইগ্রাম ও গুরুদাসপুরে যে উন্নয়ন চলছে তার ধারা অব্যাহত রাখার সুযোগ দিবেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তনের কোন সুযোগ নাই।

উল্লেখ্য বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সহ গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহমদ আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দলীয় কর্মকাণ্ড সহ প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দাগনভূঞাঁর সালাম নগরে আদালতের আদেশ উফেক্ষা করেই ভূমি জবরদখলের চেষ্টা

নবাবগঞ্জে পানি ভর্তি ড্রামে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণায় বেলার প্রধান নির্বাহী’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

কালীগঞ্জে প্রতারণার ফাঁদে ১৬টি পরিবার

তাহিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

কর্ম জীবনের পরিসমাপ্তি ঘটলো প্রধান শিক্ষিকা মোছাঃ কুলছুম নাহার এর

বাশিস পীরগঞ্জ শাখার নবনির্বাচিতদের শপথ পাঠ করা হয়েছে ।

এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ

সহযোদ্ধার বিরুদ্ধে ধর্ষণের মামলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর

তাহিরপুরে বিভিন্ন কর্মসূচীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত