https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লংগদুতে ক্রমান্বয়ে হারাচ্ছে শিমুল গাছ কমছে প্রাকৃতিক সৌন্দর্য

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২৭, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিপ্লব ইসলাম,লংগদু,(রাংগামাটি) প্রতিনিধি:

কালের বিবর্তনে সারা দেশের ন্যায় রাংগামাটির লংগদু উপজেলা থেকেও হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার শোভা বর্ধনকারী শিমুল গাছ। মনোমুগ্ধকর শিমুল ফুল নিয়ে রচিত হয়েছে গান, কবিতা ও অসংখ্য গল্প।

বর্তমান সময়ের অনেক শিশুই চেনেনা শিমুল ফুল। নিকট অতীতে গ্রামের মানুষ প্রাকৃতিকভাবে গজিয়ে উঠা শিমুলের তুলা দিয়ে লেপ, তোষক, বালিশ ইত্যাদি তৈরি করত। যা ছিল খুবই আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত। শিমুল গাছ কমে যাওয়ার ফলে স্বাস্থ্যসম্মত তুলা থেকে বঞ্চিত হচ্ছে বর্তমান প্রজন্মের মানুষ।

অপরদিকে শিমুল তুলা বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারতো কৃষক। এ ছাড়াও শিমুল গাছ গ্রামাঞ্চলে ঔষধি গাছ হিসাবে সুপরিচিত। শিমুলের মূল বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু উপকারী এই গাছটি এখন বিলুপ্তির পথে। শিমুল গাছের চারা রোপণে কৃষকের উদাসীনতার পাশাপাশি সরকারি ও বেসরকারি কোনো উদ্যোগ না থাকাকে বিলুপ্তির কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সচেতন মহল।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৫ বছর আগেও লংগদু উপজেলায় বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বাড়ির আনাচে কানাচে চোখে পড়ত অসংখ্য শিমুল গাছ। আর এসব গাছে ফুটন্ত শিমুল ফুলের সমারোহই জানান, দিত প্রাকৃতিতে বসন্ত এসেছে। প্রস্ফুটিত ফুলে পুরো এলাকা এক অপরূপ রূপে সজ্জিত হয়ে উঠতো।

ভাঙামুড়া গ্রামের আলী হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, দিন দিন শিমুল গাছ কমে যাওয়ায় দেশি তুলা খুজে পাওয়া যায় না। বার বছর পূর্বে প্রতি কেজি শিমুল তুলা বিক্রি হতো ৪০-৫০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ৩০০/ ৩৫০ টাকায়।

তিনি আরো বলেন, প্রযুক্তির সঙ্গে সঙ্গে দ্রুত বর্ধনশীল সহ নানান ফলজ গাছের প্রতি মানুষ ঝুকে পড়ায় শিমুল গাছসহ বিভিন্ন গাছ পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এজলাসের ছবি তুলে আটক আসামি জুলাইয়ের মামলায় কারাগারে

তিস্তা নদীতে ছুড়ে ফেলে নবজাতক পুত্র সন্তানকে হত্যা করল বাবা

সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

কুমিল্লার বরুড়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ২ নিহত ৩ আহত

‘আলো ছড়াবে উপস্থাপনায়’ রানার্সআপ জবির অভিজিৎ

ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

খোকসায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে শেখ হাসিনা জন্মদিন পালন

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

গোমস্তাপুরে বিষপানে একজনের আত্মহত্যা