https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 10 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে রাস্তার কাজে অবহেলা, দুর্ঘটনায় গুরুতর আহত দু’জন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:

তাহিরপুরে রাস্তার বেহাল অবস্থায় অটোরিকশা উল্টে দু’জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর গ্রামের উজ্জল মিয়া ও একই গ্রামের মাকতু হোসেন।

মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মুচি বাড়ির সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটেছে। আহতদের তাহিরপুর উপজেলাস্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়েজ আহমদ নুরী।

উপজেলা প্রকপল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাযায়, তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়ার সামনের রাস্তা মেরামতের জন্য কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকপল্পের ১লক্ষ ৩৩হাজার টাকা বরাদ্দ পায় সংশ্লিষ্ট গ্রামের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন আকসান।

বরাদ্দ পাওয়ার পর মোটামুটি ভাবে রাস্তার কাজ করলেও হাত দেয়া হয়নি মুচি বাড়ির খাল সংশ্লিষ্ট রাস্তায়। তবে স্থানীয়দের দাবী আগের বছরের তুলনায় এবারের কাজ একেবারেই দূর্বল হয়েছে। আগে নতুন বাশ ও মাটি দিয়ে রাস্তা মেরামতের কাজ করলেও এবার চিকনবাঁশ ও রাস্তায় ব্যবহিত পুরাতন বাঁশ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে রতনশ্রী গ্রামের হবিব মিয়া বলেন, বরাদ্দের তুলনায় রাস্তায় তেমন কোন কাজ হয়নি। কাজ করার পরেও এখন রাস্তার অবস্থা তেমন ভলোনা। বৈশাখ মাসে কিভাবে এই রাস্তা দিয়ে কৃষক তার ধান ঘরে তুলবে তাই তাই চিন্তার বিষয়। মুচি বাড়ির রাস্তাটা যদি ড্রেসিং করে দিতো তাহলে আজকে এমন দুর্ঘটনা ঘটতোনা। এটা তাদের কাজে অবহেলার কারনেই হয়েছে।

রাস্তা সংশ্লিষ্ট নদীর মাঝি দিলোয়ার হোসেন বলেন, মুচি বাড়ির রাস্তার এমন বেহাল অবস্থায় অটোরিকশা দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছে। শুনেছি আকসান মেম্বার কাজ পাইছে কাজও করছে কিন্তু এই জায়গাটার অবস্থা খুব খারাপ ছিলো এটা আগে করার দরকার ছিলো।

ইউপি সদস্য মোফাজ্জল হোসেন আকসান বলেন, বরাদ্দ অনুযায়ী কাজ করছি। তবে মুচি বাড়ির রাস্তায় কাজ করতে গেলে রাস্তার পাশের বাড়ির সামাইয়ূন কবির সহ রাস্তা সংলগ্ন অনেকেই এখানেই কোদাল দিয়ে ড্রেসিং করতে না করেন। তারা মাটি দিয়ে মেরামত করতে বলেন।

এবিষয়ে তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, আমি এ রাস্তায় দুর্ঘটনার বিষয়টি শুনেছি। আমি দ্রুত রাস্তাটি মেরামত করার ব্যবস্থা করবো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে…. আইজিপি

মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

কয়রায় আগুনে পুড়ে বসতঘর ছাই

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় সমাজসেবা দিবস পালিত

জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি

গোলাম রহমান চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার

বিদেশি পিস্তল গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দৌলতপুরে প্রকাশ্যে সেনা সদস্যকে হত্যার হুমকি দিলেন মোতাছিম বিল্লাহ

শ্যামনগরে শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ