https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৯ মে ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আবারো উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ছাদিকুজ্জামান খাঁন সুমন

প্রতিবেদক
Amirul Islam
মে ১৯, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দৌলতপুর প্রতিনিধি:

দৌলতপুর উপজেলার কলেজ পর্যায়ে আবারো শ্রেষ্ট কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ছাদিকুজ্জামান খাঁন সুমন। শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দৌলতপুর মডেল কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন কে উপজেলার শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়াও তিনি ২০১৮ সাল থেকে প্রতিবছর দৌলতপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং ২০২২ সালে জেলা পর্যায়ে প্রথম কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত। অধ্যক্ষ অবসরে যাওয়ার পরে ২০১৭ সালের ৩ই ডিসেম্বর ছাদিকুজ্জামান খাঁন সুমন অধ্যক্ষ হিসাবে নিয়োগপ্রাপ্ত হোন। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সারা বাংলাদেশে যোগ্যতার ভিত্তিতে আটটি কলেজ প্রাক-মডেল কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে তার মধ্যে খুলনা বিভাগে একমাত্র দৌলতপুর কলেজ মডেল কলেজের স্বীকৃতিপ্রাপ্ত প্রচেষ্টাতেই হয়েছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাসানুল আশকার হাসু এ কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ও সার্বিক তত্ববধানে পরিচালিত এ কলেজে

ছাদিকুজ্জামান খাঁন সুমন অধ্যক্ষ হিসেবে সুনাম ও দক্ষতার সহিত তিনি কর্মরত আছেন। ছাদিকুজ্জামান খাঁন সুমন কলেজ অধ্যক্ষ পদের পাশাপাশি সমাজ ও জনহিতকর কাজেও নিজেকে জড়িত রেখেছেন। ছাদিকুজ্জামান খাঁন সুমন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ব্যক্তি জীবনে ২ কন্যা সন্তানের জনক। তার এ সফলতায় কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আঃ কাঃ মঃ সারওয়ার জাহান বাদশাহ্ এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ্যাডঃ হাসানুল আশকার হাসু সহ কলেজের শিক্ষক – কর্মচারী অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ্

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাবেরী রায়ের সাথে রাজারহাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে স্ত্রীকে গলা কেটে হত্যা।

নোয়াখালীর চৌমুহনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ; নিষিদ্ধ পলিথিন জব্দ ও অর্থদণ্ড

নেত্রকোণায় ১০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ

কাশফুলের সৌন্দর্য উপভোগে নবাবগঞ্জে প্রকৃতিপ্রেমীদের ভিড়

“Alguma Análise Da Casa De Apostas Para Usuários Brasileiro

“Alguma Análise Da Casa De Apostas Para Usuários Brasileiro

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মী নিহত

নাটোরের বড়াইগ্রামে ডিজিটাল মেলা উদ্বোধন হয়েছে।