https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২০ মে ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

প্রতারণার অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার

প্রতিবেদক
Amirul Islam
মে ২০, ২০২৩ ৫:৪৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২০ মে) ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গায়ক নোবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, অগ্রিম এক লাখ ৭২ হাজার টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬–এর মো. সাফায়েত ইসলাম নামের এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে নালিশি মামলাটি করেন।

এরপর গত ১৭ মে আদালত অভিযোগটি আমলে নিয়ে মতিঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে বলেছেন। আগামী ৯ জুলাই আদালত এ বিষয়ে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। নোবেল চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যাননি। ওই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎নাজিরুল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।

লালমনিরহাটে সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

ঋণখেলাপি না হতে চেনাজানা মানুষের কাছে ৩৬ কোটি টাকা চাইলেন মান্না

জুতার মালা ,১০০ বেত্রাঘাত ও দশ হাজার টাকায় রফা!

রোজা রেখে নামাজ না পড়লে যে ক্ষতি

বরিশাল-৩ আসনে মই প্রতীকের প্রার্থী আজমুল জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঝিনাইদহের কালীগঞ্জের আজিজুল জটিল রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন

কুমিল্লায় বিএনপির রোডমার্চের প্রস্তুতি সম্পন্ন।