https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ মে ২০২৩ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘র‍্যাব নানাবিধ ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে’

প্রতিবেদক
Amirul Islam
মে ২১, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, র‍্যাব নানাবিধ ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে। এ জন্যই চরমপন্থীরা আত্মসমর্পণের জন্য র‍্যাবের সঙ্গে যোগাযোগ করেছে। র‍্যাব আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নানান মানবিক কার্যক্রমও পরিচালনা করছে।

আজ রোববার (২১মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলার সলঙ্গায় র‌্যাব-১২-এর সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খাঁন অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি মনে করেন আমরা দুর্গম এলাকায় বসে থাকব, অপরাধ করব আর আপনারা ধরতে পারবেন না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশির দশক থেকে এই এলাকার কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় “সর্বহারা ও চরমপন্থীরা” ঘাঁটি তৈরি করে। পরে ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে “সন্ত্রাসের জীবন ছাড়ি, আলোকিত জীবন গড়ি” স্লোগানে “চরমপন্থিরা” আলোর পথে ফিরে আসেন। প্রধানমন্ত্রী তখন যেমন সবাইকে পুনর্বাসন করেছিলেন, তেমনি আজকেও আমাকে আসার আগে বলেছেন, যারা আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসবেন তাদের আর্থিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করা হবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আজকেও আমাকে আসার আগে বলেছেন, আপনারা যারা আজ আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসছেন তাদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সার্বিক ও সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাব-১২ অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মারুফ হোসেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণ মামলায় পাবনার সাবেক এমপি আরজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নেত্রকোণায় স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম পাঠ শুরু বিদ্যালয়ের শিক্ষার্থীদের

গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুর

তেলাপোকায় অতিষ্ঠ জবির হলের শিক্ষার্থীরা

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো জামাতা অবশেষে গ্রেপ্তার

যশোরে পাচ শতাধিক দুস্থ ও অসহায়দের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনির মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী

মোটর বাইক দুর্ঘটনায় মাদ্রাসা সহ-সুপারের মৃত্যু

দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জনতার অর্থে নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ, প্রকাশ্যে বিকাশ–নগদ নম্বর