https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 1 June 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে লরি চাপায় রনি ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ–যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি ইসলাম রাজশাহীর কাটাখালী পৌরসভার এমাদপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন রনি ইসলাম। এসময় যশোরগামী এক‌টি লরি তাকে চাপা দিলে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ দারাইন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পর সে মারা যায়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় ১৪ চাকার একটা লরি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, সময়ই উত্তর দেবে: রুমিন ফারহানা

নাটোরে পৃথক অভিযানে নারীসহ চার মাদক কারবারি গ্রেফতার

লংগদুতে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক 

রাজারহাটে ধর্ষনের চেষ্টা, কোর্টে মামলা

নাটোরে কমেছে ব্রয়লার মুরগির দাম, সবজিতে আগুন

সাতক্ষীরার শ্যামনগরে যুবলীগের আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তারুণ্যের জয়যাত্রা র‍্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জে নারী পুলিশের উদ্যোগে মাস ব্যাপী বানিজ্য মেলা শুরু

৪ কেজি গাঁজা ও ১টি অটো উদ্ধারসহ ০৩ জন কুখ্যাত মাদক কারবারি’কে গ্রেফতার

নেত্রকোণায় জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত