https://www.facebook.com/shirsokhabor/
Monday , 17 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরের লালপুরে চালকের গলা কেটে চার্জার ভ্যান ছিনতাই

জিয়াউর রহমান,(নাটোর)প্রতিনিধি:

নাটোরের লালপুরে লালন হোসেন (২৮) নামের এক ব্যাটারিচালিত ভ্যান চালকের গলা কেটে তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৭জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। আহত লালন উপজেলার গোবরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, লালন অটো চার্জার ভ্যান নিয়ে ভাটপাড়া যাওয়ার সময় অজ্ঞাত যাত্রী তার ভ্যানে উঠে। পরে ফাঁকা রাস্তায় পৌঁছালে ওই যাত্রী ভ্যান চালকের গলায় চাকু দিয়ে আঘাত করে ভ্যান ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় লালন একাই লালপুর ফায়ার সার্ভিসে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহমেদ বলেন, আহত ব্যক্তি ফায়ার সার্ভিসে আসা মাত্র দ্রুততার সাথে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে রাজশাহীতে পাঠানো হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দোয়ারা বাজারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ

জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নাটোরের লালপুর সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘট চলছে, যাত্রীদের চরম দুর্ভোগ

তালেবান সরকারের উচ্চপদস্থ কুটনৈতিক কর্তা ঢাকায়, সাক্ষাৎ চলছে ইসলামি দলগুলোর নেতাদের সাথে

ন্যায্য মূল্য বঞ্চিত চাষীরা আখ বেচছেন ফেরী করে

স্বামী মাটির ব্যাংকে টাকা রাখতে নিষেধ করায় অভিমান করে স্ত্রীর আত্মহত্যা