https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালপুরে শিয়ালের কামড়ে তিন গ্রামে সাতজন আহত

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২৭, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে সাতজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢুষপাড়া, উধনপাড়া ও অমৃতপাড়া মাঠে শিয়ালের আক্রমণে তারা আহত হয়। এ সময় গ্রামবাসী একটি শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে।

আহত ব্যক্তিরা হলেন মাজদার রহমান (৫৫), আজিম উদ্দিন (৬০), মজিবুর রহমান (৬২), মনিরুজ্জামান (৩৭), রুবেল আলী (৫০), রফিকুল ইসলাম (৩৫) ও কলিম উদ্দিন (৪৫)। আহত ব্যক্তিরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন।

এদিকে শিয়ালের কামড়ের খবর ছড়িয়ে পড়ায় ঢুষপাড়া, রহিমপুর, আকবরপুর, উধনপাড়া, অমৃতপাড়া ও পাইকপাড়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালের কামড়ে আহত ঢুষপাড়া গ্রামের বাসিন্দা মাজদার রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকালে জমিতে পাট কাটতে গেলে একটি শিয়াল তাঁর ওপর আক্রমণ করে।

পাশের গ্রামের বাসিন্দা মজিবুর রহমান বলেন, আখ খেতে কাজ করার সময় একটি শিয়াল খেতে ঢুকে তাঁকে কামড়ানো শুরু করে।

উধনপাড়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, ঢুষপাড়া দক্ষিণ মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেলে একটি শিয়াল তাঁর ওপর আক্রমণ করে। তাতে তিনি গুরুতর আহত হয়েছেন।

এদিকে আকবরপুর মাঠে একটি শিয়াল কামড়াতে গেলে স্থানীয়রা ধাওয়া করে পিটিয়ে হত্যা করে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিয়ালের কামড়ে আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। পরবর্তী চার ধাপে বাকি ভ্যাকসিনগুলো নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার বলেন, বন্যপ্রাণীদের খাদ্যের অভাব দেখা দিলে তারা লোকালয়ে বেরিয়ে আসে। আবার হিংস্র প্রাণীদের আঘাত করলে তারা আরও হিংস্র হয়ে প্রতিশোধপ্রবণ হয়ে ওঠে। এসব কারণ থেকেও তারা মানুষের ওপর চড়াও হয়ে থাকতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শৈলকুপায় বৃদ্ধের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী।।

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোয়াল মান্দা স্কুলের নিয়োগের ক্ষেত্রে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ সম্মেলন

বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন; উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়

তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট

নাটোরের গুরুদাসপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে জুয়া খেলার মহাউৎসব।

হাদিসহ ৩ জনের ওপর হামলার আগাম তথ্য সরকারকে জানানো হয়েছিল

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত।

কালিগঞ্জে এসএসসি পরিক্ষায় ফেল করায় এক স্কুল-ছাত্রীর আত্মহত্যা

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম