https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 30 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দৌলতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতপুর প্রতিনিধিঃ সারাদেশ বিএনপি, জামাতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। ৩০ জুলাই, রবিবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে। মিছিলটি দৌলতপুর থানা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রশি বাবলু, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শেলি দেওয়ান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিয়ার রহমান আতিক ও নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার বিরুদ্ধে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ রাজপথে আছে এবং আগামীতেও রাজপথে থেকে এসব ষড়যন্ত্রকারী আগুন সন্ত্রাসীদের দল জামাত-বিএনপির সকল কর্মকাণ্ডের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মেসিরা ‘প্রতিশোধে’র আগুনে পোড়াতে চাইবে, জানেন ক্রোয়েশিয়ার কোচও

হাতিবান্ধায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৬

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

কাতারে সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন’র নতুন কমিটি

ঝিনাইদে আলমসাধুর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পান ব্যবসায়ীর।

অভিযোগ করে হয়রানী বন্ধে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

মনোহরদীতে শান্তিপূর্ন নির্বাচনে প্রার্থীদের ঐক্যমত

অবৈধ সৌঁতিজালে জড়ানো অবস্থায় মিলল ছাত্রের মরদেহ | দেশ রূপান্তর

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

দুকূল হারালেন অলি, প্রায় ৫০ বছরের রাজত্বের অবসান