https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২২ জুলাই ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ খাল থেকে কৃষকের লাশ উদ্ধার।

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২২, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপার ভগবান নগর গ্রামের সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) সকাল সড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে ওই গ্রামের সানার উদ্দিন মণ্ডলের ছেলে। জানা যায়, শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ইদ্রিস আলী (৪২)। এরপর রাতে আর কেউ তাকে খুঁজে পায়নি। পরে সকালে ভগবান নগর গ্রামের সেচ খালে পাট পচাতে গিয়ে এক কৃষক তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবার

ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইদ্রিস আলীর গলায় গামছা পেঁচানো ছিল। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনির ওঠার কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় তিন প্যাকেজে পাঁচটি রাস্তা এইচবিবিকরণ কাজের লটারী অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিল থানার ওসির অপসারণ দাবী

চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, ম্যাচগুলো কবে কখন

নেত্রকোণায় বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে পানির ড্রেইন নির্মান করায় প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রদান।

দৌলতপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের গণজোয়ার

কালীগঞ্জে টাকা ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

স্বস্তির বৃষ্টি দিনাজপুরে

তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনির শুভ উদ্বোধন

ভার্চুয়াল এআই ইনস্টিটিউট এর জাতীয় পর্যায়ে মেগা ইভেন্ট ইম্পাওয়ার ইয়ুথ ২০২৩

বান্দরবানের ট্যুর গাইডদের পাশে দাঁড়ালো নোবিপ্রবি ট্যুরিজম ক্লাব