https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য গ্লাসের উপর পড়ে নয়, তাকে হ.ত্যা, স্ত্রী, মেয়েসহ আটক ৩

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ১৮, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

প্রমিকের সঙ্গে মেয়ের বিয়েতে রাজি ছিলেন না পিতা। এ নিয়ে পরিবারে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। মেয়ে ও মা যুক্তি করে প্রেমিকার সঙ্গে বিয়ের দিনক্ষনও ঠিক করে ফেলে। এ কথা জানতে পেরে ক্ষুদ্ধ হন পিতা। পিতাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ছক কষে মেয়ে, মা ও মেয়ের প্রেমিক। সেই পরিকল্পনা থেকে ঘরের মধ্যে নৃশংসভাবে গলাকেটে হত্যা করে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ও ইউপি সদস্য আনোয়ার হোসনকে। প্রথমে এই হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে ড্রেসিং টেবিলের গ্লাসের উপর পড়ে গিয়ে গলা কেটেছে প্রচার করা হলেও কালীগঞ্জ থানা পুলিশ তদন্তে নেমে পরিকল্পিত এই হত্যার রহস্য উন্মোচন করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত ইউপি সদস্য আনোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা বেগম, তার মেয়ে উম্মে সুমাইয়া ইয়াসমিন মিতু ও মেয়ের প্রেমিক কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজ্জাত হোসেন চয়নকে সোমবার মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার রহস্য উন্মোচনের কথা স্বীকার করে কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, গত ১২ জুলাই দুপুরে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করা হয় মালিয়াট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনকে। কিন্তু ঘটনার দিন ইউপি সদস্য স্ট্রোক করে শোকেজের গøাসের উপর পড়ে গলা কেটে মারা যান বলে প্রচার করেন হত্যাকারীরা। এরপর স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপরই বিষয়টি নিয়ে গভীর তদন্ত শুরু করা হয়। তিনি আরো জানান, এর আগে ইউপি সদস্যের মেয়ের মিতুর বিয়ে হয়েছিল। কিছুদিন সংসার করার পর তাদের ডিভোর্স হয়। এরপর তার মেয়ে উম্মে সুমাইয়া ইয়াসমিন মিতু পাশের গ্রাম পাঁচকাহুনিয়া গ্রামের সাজ্জাত হোসেন চয়নের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের বিয়ের কথাও চলছিল। কিন্তু ইউপি সদস্য আনোয়ার হোসেন বিয়েতে রাজি ছিলেন না। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিতন্ডা হতো। এরই জের ধরে গত বুধবার (১২ জুলাই) তাকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। ওসি মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় নিহত’র ভাই আব্দুল আজিজ মন্ডল ইউপি সদস্যের স্ত্রী, মেয়ে ও মেয়ের প্রেমিককে আসামি করে গতকাল মঙ্গলবার মামলা করেন। মামলার আগেই সোমবার দিবাগত রাত দুইটার দিকে মালিয়াট গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

পাবনায় ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ফ্রি ফায়ার গেমস কেনার জন্য নিজ বাড়িতে ‘ডাকাতির নাটক’— প্রবাসীর ছেলে ও দুই বন্ধুসহ গ্রেপ্তার ৩

পাকসেনাকে ঝাপটে ধরে নিহত হলেন আব্দুল হাই

সাংবাদিক সারাহর সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল

লিবিয়া আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় পালিত 

তারেক রহমানের ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ

পিতাকে হত্যা কান্ডের ১২ ঘন্টার মধ্যে ছেলে গ্রেপ্তার।

তাহিরপুর উপজেলা আ. লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান জনপ্রিয়তার শীর্ষে