https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 25 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো জামাতা অবশেষে গ্রেপ্তার

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো সেই জামাতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার জামাতার নাম মো. রিপন শেখ (৩৬)। তাঁর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন শেখকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মহানগর দক্ষিণ। গাড়ি চালক রিপন শেখের গ্রামের বাড়ি পাবনার আমিনপুরের আহাম্মদপুর মধ্যপাড়া এলাকায়। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ভাড়া বাড়িতে থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে গত ১৭ জুলাই ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস, মো. নিজাম উদ্দিন এবং কাশেম শেখ নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিএনসি। গ্রেপ্তারদের মধ্যে কাশেম শেখ তাঁর জামাতা রিপন শেখের প্ররোচনায় ইয়াবা কারবারে জড়িত হওয়ার কথা জানান। তিনজন গ্রেপ্তারের পর রিপন গা-ঢাকা দেন।

রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়। রিপন শেখ মীর রেডিমিক্স কংক্রিট কোম্পানির মিক্সিং গাড়িচালক। গত জানুয়ারিতে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে দায়িত্বরত থাকাকালে টেকনাফ ভিত্তিক মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ইব্রাহিম-মন্নাফের সঙ্গে পরিচিত হয়। এরপর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। গত দুই মাসে কক্সবাজার থেকে পাঁচটি চালানে ইয়াবা নিয়ে এসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ওব্যাট শিক্ষার্থীরা বাচনিক উৎকর্ষ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ

নর্থবেঙ্গল ইন্টা, ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে অব্যাহতি দিলো ফিফা

যারা শহিদ হাদিকে গিনিপিগ বলে, তাদের এই প্রজন্ম প্রত্যাখ্যান করবে: হাসনাত

কাশফুলের সৌন্দর্য উপভোগে নবাবগঞ্জে প্রকৃতিপ্রেমীদের ভিড়

দশ হাজার পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

বরিশালের ঝুলিতে ৫ মন্ত্রীত্ব: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৩

যমুনায় সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

নোয়াখালীতে প্রবাসী বিএনপি ওয়ার্ল্ড অনলাইন ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।