https://www.facebook.com/shirsokhabor/
Friday , 28 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা

সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে আছেন ছেলেরা। শুক্রবার (২৮ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডে ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে এই চিত্র দেখা যায়। বোর্ডে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৯১৮ জন ও ছেলে শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭০৫ জন জিপিএ-৫ পায়। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরে মোট পাশের হার ৭৮.৪২ শতাংশ। তারমধ্যে ছেলে শিক্ষার্থী ৭৮.৭৯ শতাংশ ও মেয়ে শিক্ষার্থী ৭৮.১৪ শতাংশ পাশ করেন। এই বছরে কুমিল্লা বোর্ড থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। তারমধ্যে ছেলে পরীক্ষার্থী অংশ নেয় ৭৭ হাজার ১০০ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৭৪৭ জন পাস করেন। মেয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। যাদের মধ্যে

পাশ করেন ৮২ হাজার ৪৬৯ জন। মোট ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেন। একজন শিক্ষার্থীর অবিভাবক বলেন, মেয়েরা বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, পরিবারকে আর্থিকভাবেও সাহায্য করছে, এমনকি কোনো কোনো পরিবারে মেয়েসন্তানটিই সব দায়িত্ব পালন করছেন। ফলে মা-বাবা মেয়েদের লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারছেন। অন্যদিকে শিক্ষকরা বলছেন, সামাজিক অনেক প্রতিকূলতার মধ্যেও মেয়েরা ভালো করছে এটি একটা ভালো দিক। কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে থাকার কথা থাকলেও তারা পিছিয়ে পড়ছে-এটা কোনোভাবেই ভালো দিক নয়। এজন্য ছেলেদের বহির্মুখী মনোভাব এবং মোবাইল ও ইন্টারনেট-এর অপব্যবহারকেই দায়ী করছেন তারা। তারা বলছেন, মেয়েদের তুলনায় ছেলেদের পড়াশোনার সুযোগ বেশি। কিন্তু এরপরও মেয়েদের তুলনায় ছেলেরা পিছিয়ে থাকছে। মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিস্তার লাভের যুগে এটা অবশ্যই শংকার। এ জন্য অভিভাবকদের সতর্ক থাকার তাগিদ দেন তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশাল-৩ আসনে নির্বাচনী মাঠে ব্যারিস্টার ফুয়াদ “জুলাইয়ের আত্মত্যাগের চেতনায় ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই”

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালককে গুলি

অপহরণের পর ভারতে পাচার, ৫ মাস পর কিশোর উদ্ধার।।

ঢাকাজেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে কাউসার – সোবাহান

মনোহরদীতে ভুল চিকিৎসায় ভোক্তার ক্ষতিপূরন ও জরিমানা গ্রাম্য চিকিৎসককে

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান ঝিনাইদহে।।

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে নোয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিক ইউনুস আলী নিহত