https://www.facebook.com/shirsokhabor/
Monday , 7 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বঙ্গমাতার ৯৩তম জন্মদিনে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর শ্রদ্ধা

৮ আগস্ট ২০২৩ রোজ মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।

শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি এক বাণী প্রদান করেছেন। প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম তার বাণীতে বলেন, ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। এই মহীয়সী নারী ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী।
প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বঙ্গমাতার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গমাতা ফজিলতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় নিজের ঘরের আসবাবপত্র, অলঙ্কার বিক্রি করেও দল ও নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। একজন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্ত্রী হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তিনি। আন্তর্জাতিকভাবে দেশকে তুলে ধরতেও বঙ্গবন্ধুর সঙ্গে অবদান রেখেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি আরো বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন আটপৌরে বাঙালি রমণী হয়ে যে স্বকীয় ছাপ রেখেছেন, এবং চূড়ান্ত বিজয় স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের পাশে থেকে সমাজ-সভ্যতা বিনির্মাণে তিনি যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় ও নারী সমাজের জন্য অনুকরণীয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কার্ড খান যদি ঠিক থুবার চান তাহলে শেখ হাসিনাকে ভোট দেবেন-মোতাহার হোসেন এমপি

জামালপুরে এক বউ নিয়ে দুই স্বামীর টানাটানি

দোয়ারা বাজারে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলনকারী সিন্ডিকেটের কাছে অসহায় প্রশাসন 

বঙ্গবন্ধু সাধারণ মানুষের অর্থনৈতিক বঞ্চনার কথা বলেছেন : সাবেক গভর্নর আতিউর রহমান 

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত তরুণের

বরিশাল-৩ আসনে তারেক রহমানের নির্দেশে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করলেন আঃ সত্তার খান

চট্টগ্রামে পাঁচ দিনে চার হিন্দুবাড়িতে বাহির থেকে দরজা আটকে আগুন

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ আটক ০৬

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কিশোর কিশোরীদের সাথে আদর্শ পরিবার গঠন বিষয়ক সেশন অনুষ্ঠিত

লংগদুতে ৭০ বছর বয়সী শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ