https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট,৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ১, ২০২৩ ৯:২০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নিজস্ব প্রতিবেদক:

নাটোর নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইউনুস আলীর সন্তান ইলিয়াসকে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার(৩১শে জুলাই-২৩)অভিযোগটি দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযুক্তরা হলেন, মেরাজ আলী(৪০), পিতা মৃত চাঁদ মিয়া, সাং গোপালপুর (খাঁপাড়া),বিচ্ছাদ আলী(৫০),পিতা মৃত হাবিবুর রহমান ও বাবু ইসলাম (৩০), পিতা আব্দুর রউফ, উভয় সাং নগরকয়া, সর্ব থানা লালপুর, জেলা নাটোর। মঙ্গলবার(১লা আগষ্ট-২৩)লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাদী ইলিয়াস হোসেন বলেন,বিবাদীগণ আমার খালাতো ভাই,মামা ও মামাতো ভাই।তাদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের চলছিল।এরই ধারাবাহিকতায় আমি ভেলাবাড়ী মাজার কমিটির সদস্য হওয়ায় ঘটনার দিন ৩০/০৭/২০২৩ তারিখ সকাল অনুমান

১১:০০ টার সময় ভেলাবাড়ী মাজারের হিসাব বহি নিয়া লালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট উক্ত মাজারের হিসাব প্রদান করা সহ বিভিন্ন আলোচনা শেষ করে একই তারিখ দুপুর অনুমান ০২.৩০ টার সময় আমি উপজেলা হইতে আমার কাজ শেষ করিয়া পায়ে হেটে উপজেলার গেট অতিক্রম করিলে পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদীগণ কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়া আসিয়া অতর্কিতভাবে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়া আমাকে

এলোপাথারীভাবে মারপিট করিয়া আমার সমস্ত শরীরে কালোশিরা ও ফোলা জখম করে। তখন আমি ডাক-চিৎকার করিলে আশেপাশের অনেকে আগাইয়া আসিলে বিবাদীগণ আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তারপর উপস্থিত লোকজনের সহায়তায় অটোভ্যান যোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসিয়া চিকিৎসার জন্য ভর্তি হই। অতঃপর পরের দিন লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ বিষয়ে বিবাদীগনরা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে চাই নি। এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের অধীনস্থ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন সামনে রেখে বাবুগঞ্জে দল বদল: জাপা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

কিশোরগঞ্জে বোনের নামে মিথ্যা বদনাম রটানো ও বিয়ে ভেঙ্গে দেওয়ার আক্রোশে বন্ধুকে খুন, গ্রেপ্তার- ৪

গুরুদাসপুরের ধারাবারিষায় অনুষ্ঠিত হলো বিশাল সাংস্কৃতিক সন্ধ্যা ও সংবর্ধনা অনুষ্ঠান★

নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

নাটোরে পুলিশ সুপার কার্যালয়ের পাশে ছিনতাই, ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

রেজাউল হক বাবু’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে সৈয়দপুর স্কুল এন্ড কলেজে মানববন্ধন

মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ডকে সতর্ক করলেন মোহাম্মদ কাইফ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ ইসলাম

সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়- মানিকুল ইসলাম