https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 28 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে শেখ হাসিনা জন্মদিন পালন

দৌলতপুর প্রতিনিধিঃ
শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর নির্দেশে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ এশা উপজেলার জয়রামপুর তবির মোড়ে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক তুহিন আহমেদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, মোঃ খলিলুর রহমান মেম্বা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুন্ম সাধারণ সম্পাদক, মোঃ সাজদার হোসেন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, মোঃ তরিকুল ইসলাম তবির, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি মহিফুল ইসলাম হিটলার সহ প্রমুখ।

শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন দীর্ঘজীবী হন, সুস্থ থাকেন এবং বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারেন।

শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম আরও বলেন, আজ শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। যা দৃশ্যমান। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে, তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুজা উদ্দীন রিগ্যান, মরিচা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, রিফায়েতপুর ইউনিয়ন শাখার সভাপতি, শেখ আরেফিন ফয়সাল, সাধারণ সম্পাদক, রানা শেখ সহ দৌলতপুর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

একদিকে ৫০ কোটির চাঁদাবাজি, অন্যদিকে রাষ্ট্রবিরোধী মন্তব্য- তাহলে আসল অভিযোগ কোনটা? প্রশ্ন আম্মারের

স্ত্রী হত্যা মামলায় আসামি বেলাল হোসেন গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জে সরকারি জমি কেটে ঘের নির্মাণের অপরাধে ১ লাখ টাকা জরিমানা

নির্বাচনকে ঘিরে সহিংসতার পরিকল্পনা ছিল আ. লীগ নেতার, ডিবির অভিযানে গ্রেপ্তার

নেত্রকোনায়  যাত্রা  বন্ধের দাবিতে  মানববন্ধন  ও বিক্ষোভ সমাবেশ

কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: নুরুল হক নুর

২৫ ডিসেম্বর বিমানযাত্রীদের আগেভাগে বের হবার পরামর্শ

উপকুলীয় অঞ্চলে শিশুদের সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আদিতমারীতে অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারের ট্রাক শ্রমিক সমিতির উদ্যোগে একটি জমকলো ফুটবল খেলার আয়োজন।