https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 28 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধিঃ

“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব”- এ প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, অনিয়ম-দুর্নীতি বন্ধ ও সুশাসনের ক্ষেত্রে তথ্যের অধিকার নিশ্চিতকরণ খুবই গুরুত্বের দাবি রাখে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পরপরই জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ করেন। এ আইন বাস্তবায়নের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছেন। আমাদের সকলের উচিৎ সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করা।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পালিত হয়। এ বছর তথ্য কমিশন কর্তৃক বাংলাদেশে দিবসটির স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব”।

সর্বশেষ - আন্তর্জাতিক