https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের নির্দেশ

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মো: নাঈমুর রহমান,নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী ১০ দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মীসভা আয়োজনের এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে নিম্নে উল্লেখিত সমন্বয়কবৃন্দকে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজন করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

কর্মীসভা আয়োজনের সমন্বয়ক কমিটিতে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেল ও রাজিয়া সুলতানা কথা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মেদ সাজু, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাদিত সাদমান রাহাত, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আল মামুন, উপ-সাহিত্য বিষয়ক ম্পাদক হাবিবা আক্তার সাইমুন, উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ অক্টোবর শফিকুল ইসলাম রবিনকে সভাপতি ও এস এম ধ্রুবকে সাধারণ সম্পাদক করে নোবিপ্রবি ছাত্রলীগের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। পরবর্তীতে ২০২১ সালের ২২ নভেম্বর নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর এ বছরের জুলাইয়ে নোবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাজমুল হাসান আহত

বরিশাল-৩ আসনে  ধানের শীষের পক্ষে গণসংযোগে জয়নুল কন্যা জিনিয়া

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক হস্তান্তর

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা।

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খানে  অবরোধের কোনো প্রভাব নেই

‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’

নুরকে মন্ত্রিত্বসহ গণ অধিকারকে চার আশ্বাস দিল বিএনপি

ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বরিশাল-৩ আসনে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিএনপির অস্বীকার