https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

উলিপুরের দত্ত মার্কেটে ঢাকার জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

এনামুল হক(বিপ্লব): কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

জাল টাকা দিয়ে মার্কেটিং করার সময় ঢাকা থেকে আসা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে ব্যবসায়ীরা হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরের দত্ত মার্কেটে এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে দেয়া তথ্য অনুযায়ী আটকৃতরা হচ্ছে, ইয়ামিন (২৫) পিতা মজিবর রহমান (মহাখালী) ঢাকা, সিফাত (২০) পিতা জাহাঙ্গীর (সাভার) ঢাকা ও আলম (২৬)পিতা আব্দুর রব (উত্তরা)ঢাকা। এটা তাদের আসল পরিচয় কিনা তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ঐদিন আনুমানিক বিকেল চারটার দিকে ৫-৬ জনের একটি গ্রুপ ক্রেতা সেজে দত্ত মার্কেটের বিভিন্ন দোকানে পণ্য দরদাম করতে থাকে। প্রথমে তারা রাজলক্ষ্মী বস্ত্রালয়ে

একটি পাঞ্জাবি দরদাম করে ৫’শ টাকায় ঠিক করে, পরে ১ হাজার টাকার জাল নোট দিয়ে পাঞ্জাবিসহ প্রতারকরা ৫’শ টাকা ফেরত নেয়। এরপর পার্শ্ববর্তী মিলি ফ্যাশন শো-রুমে একটি ওড়না দরদাম করে ৭’শ টাকায় ঠিক করে সেখানেও ১ হাজার টাকার জাল নোট দিয়ে ওড়না সহ অবশিষ্ট ৩’শ টাকা ফেরত নেয়। একইভাবে প্রতারকরা মার্কেটের এক্সপোর্ট ওয়াল শো-রুমে কাপড়ের দরদাম ঠিক করে ২ হাজার টাকার দুইটি জাল নোট দিয়ে পণ্যসহ অবশিষ্ট টাকা ফেরত নিয়ে চম্পট দেন। প্রতারক চক্র মার্কেট ত্যাগ করার কিছুক্ষণ পর মিলি ফ্যাশন শো-রুম এর সেলসম্যান বুঝতে পারেন তাকে এক হাজার টাকার জাল নোট দিয়ে কাপড় নিয়ে গেছে প্রতারক চক্র। তিনি তাৎক্ষণিক বিষয়টি অন্যান্য দোকানিদের জানালে, তাদেরও ১ হাজার টাকার জাল নোট দিয়েছে বলে নিশ্চিত হন।

এরপর ৩ জন দোকানী মিলে সিসিটিভি’র ফুটেজ দেখে নিশ্চিত হন প্রতারকরা বাস স্ট্যান্ডের দিকে গেছে। এরপরই প্রতারকদের ধরতে উলিপুর নাইট কোচ স্ট্যান্ডের দিকে যান তিন ব্যবসায়ী। সেখানে গিয়ে ৪ জনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগ সহ চারজনকে আটক করেন। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ৩ প্রতারককে দত্ত মার্কেটে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় করতে থাকে। এ অবস্থায় দোকানীরা পুলিশকে খবর দিলে উলিপুর থানা পুলিশ আটক প্রতারকদের থানায় নিয়ে যান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ৩ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরলেন আসিফ নজরুল

ইমাজ উদ্দীন প্রাং এমপি মহাদয়ের হস্তক্ষেপে রাস্তা সংষ্কার

কাপাসিয়ায় মাটিখেকোদের দৌরাত্ম,লাল মাটির ভূ-বৈচিত্র,ও পরিবেশ বিনষ্ট

ঈশ্বরদীতে মায়ের উপর অভিমান করে বিষ প্রাণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মান্দায় মৈনম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ক্লাস  উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বড়াইগ্রামের মাছবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

ছাগলনাইয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে ‘নীলকণ্ঠ পাখি’ বললেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন