https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গাইবান্ধায় সাবেক এমপির স্ত্রীকে ৪ মাসের আটকাদেশ।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

এস এম রাসেল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:

ঋণখেলাপির দায়ে গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশীদ জাহান স্মৃতিকে ৪ মাসের আটকাদেশ প্রদান করেছেন আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) গাইবান্ধা যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ প্রথম আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ এই আদেশ প্রদান করেন। খুরশীদ জাহান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুন্দরগঞ্জ শাখা থেকে ৩৪ কোটি ১ লাখ ৪৪ হাজার ৩০৮ টাকা ঋণ নেন। সেই ঋণের সুদসহ ৪১ কোটি ২৯ লাখ ৮ হাজার ৪৬৭ টাকা পাওনা হয় ব্যাংক। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা পরিশোধ না করায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। তবে, অর্থ

পরিশোধ না করে গত বছরের ২৫ মে মামলা খারিজের আবেদন করেন খুরশীদ জাহান। আদালত তার আবেদন নামঞ্জুর করেন। গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহাদৎ হোসেন লাকু বলেন, মামলার বাদী ডিক্রিদার পক্ষ হয়ে খুরশীদ জাহানের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশের প্রার্থনা করেন। তার আবেদন মঞ্জুর করে খুরশীদ জাহানের বিরুদ্ধে ৪ মাসের আটকাদেশ প্রদান করেন আদালত। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও আদালতের কোনো আদেশ কিংবা নির্দেশনা পাইনি। খুরশীদ জাহান মেসার্স আশরাফ সিড স্টোর লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া, তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল

কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অর্ধ লক্ষাধিক ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

জরুরি প্রেস ব্রিফিং ডেকে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা

ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগ এর ইফতার মাহফিল ও আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

সুনামগঞ্জের মধ্যনগরে চাচি বাতিজা উধাও,অত:পর আদালতে মামলা

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

শেখ রাসেল: শিশুর গায়ে স্বাধীন রোদের ঝলসে ওঠা তেজ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা