https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ড.ইউ এইচ রুহিনা জেসমিন এর প্রফেসর পদে যোগদান করেন ।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ বায়জিদ হোসেন, কয়রা খুলনা প্রতিনিধি:

ড. ইউ এইচ রুহিনা জেসমিন অদ্য ১৮/০৯/২০২৩ ইং আপগ্রেডেশানের মাধ্যমে প্রফেসর (গ্রেড-৩) পদে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিসিপ্লিনে যোগদান করেছেন। উল্লেখ্য, তিনি খুলনা জেলার কয়রা উপজেলার বামিয়া গ্রামের স্বনামধন্য শিক্ষক মরহুম মো: আবুল হোসেন ও সবুরা খানমের সর্বকনিষ্ঠ সন্তান এবং একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী সানার পুত্রবধূ। তিনি উক্ত ডিসিপ্লিনে ২০০৪ সনে শিক্ষার্থী হিসাবে ভর্তি হন এবং পরবর্তীকালে ২০১২ সনে উক্ত ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এবং অপরাজিতা হলের সহকারী প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দুবার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বিশ্বখ্যাত পাবলিশার Routledge, Springer, Sage এবং বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত তার প্রকাশনা সমূহের জন্য তিনি একজন জেন্ডার গবেষক হিসেবে পরিচিত। তিনি হার্ভাড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এফিলিয়েটেড প্রফেসরদের সাথে যৌথভাবে একটি প্রজেক্টে কো-এডিটর হিসেবে কাজ করেছেন। উক্ত প্রজেক্টটি Female Genital Mutilation এর উপর লেখা একটি বই, The Routledge International Handbook of Harmful Cultural Practices,
যেটি Routledge খুব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে। উক্ত বই এর একটি চ্যাপ্টার লেখক তিনি নিজেই। তিনি বিশ্বব্যাংক কর্তৃক আয়োজিত একটি ওয়েব কনফারেন্সে, এছাড়াও গ্রীন পার্টি ইউরোপিয়ান পার্লামেন্ট এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক যৌথভাবে আয়োজিত ওয়েব কনফারেন্সে বক্তা ও আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চৌমুহনীতে দুরন্ত রাইডার্স স্পোটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস

সাতক্ষীরা জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ওয়ার্কশপ

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে : চিফ প্রসিকিউটর

নেত্রকোনায় নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর উদ্বোধন

সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়- মানিকুল ইসলাম

বেগমগঞ্জের গোপালপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

বাগমারায় পাঁচ বছর চাকুরির পর পদ শূন্য দেখালেন অধ্যক্ষ বিভিন্ন দপ্তরে নালিশ

ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা, এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়