https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই আসনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। ভোটকেন্দ্রে থাকবে না সিসি ক্যামেরা।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর  আলম।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১১ অক্টোবর।গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

রাজনৈতিক জীবনে মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক গেজেটে নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী সংসদের কোনো আসন শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ইতিমধ্যে শূন্য ঘোষণার গেজেট ইসিতেও পৌঁছেছে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট আসনটি শূন্য হওয়ায় পরবর্তী ৯০ দিন ধরলে এ আসনে উপ-নির্বাচন আগামী ২৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বৃদ্ধকে ছুরির আঘাতে হত্যার চেষ্টা ।

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

যশোরে নতুন তিন রেকর্ড কিপার : থেমে নেই সাব রেজিস্ট্রার ইমরুলের ঘুষ বাণিজ্য

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

গফরগাঁওয়ে অটো চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু

নারীর সিজারের পর চিকিৎসকরা বললেন ‘পেটে বাচ্চা নেই’, সন্তান চুরির মামলা

নবম মেধাতালিকা পরেও শিক্ষার্থী খুঁজে পাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন এমএফজেএফ এর নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল