https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 30 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মা ছেলের একসঙ্গে এসএসসি পাস

বিশেষ প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মা-ছেলে
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মা-ছেলে। ছবি: সংগৃহীত।
পাবনার ভাঙ্গুড়ায় মা মন্জুয়ারা খাতুন ও ছেলে মেহেদী হাসান একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করেছেন। মা মন্জুয়ারা কারিগরি বোর্ডের অধীনে তাড়াশ শামীমা জাফর মৎস্য ইনস্টিটিউট থেকে এবং ছেলে উপজেলার খানমরিচ বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে।
গতকাল সোমবার দুপুরে প্রকাশিত ফলাফলে জানা গেছে, পরীক্ষায় মা মন্জুয়ারা পেয়েছেন জিপিএ-৪.৮৯ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ-৪.৯৩।
ছেলের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পেরে ভীষণ খুশি মা মন্জুয়ারা খাতুন। তিনি বলেন, ‘দুই সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলছি। বড় মেয়ে এখন কলেজে পড়ে। অথচ নিজে মাধ্যমিক পাসও করিনি। সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে পড়াশোনার প্রতি এমন টান অনুভব করি। তাই দুই সন্তানের মা হয়েও ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় দিই।’
এসএসসি পরীক্ষায় ছেলে পেল জিপিএ ৪.৮৬, বাবা পেলেন ৫ এসএসসি পরীক্ষায় ছেলে পেল জিপিএ-৪.৮৬, বাবা পেলেন-৫
এ জন্য তিনি স্বামী আব্দুর রহিমের সহযোগিতার কথা উল্লেখ করে জানান, অটোভ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি স্ত্রী ও সন্তানদের পড়াশোনার খরচ জোগান দিচ্ছেন তাঁর স্বামী। মন্জুয়ারার ইচ্ছে ছেলের সঙ্গেই পড়াশোনা চালিয়ে যাবেন।
মন্জুয়ারার স্বামী আব্দুর রহিম বলেন, ‘স্ত্রী ও ছেলে একসঙ্গে এসএসসি পাস করায় আমি ভীষণ খুশি। পাসের খবর পেয়েই সবাইকে মিষ্টি খাইয়েছি। আমার ইচ্ছা ছেলে-মেয়ের সঙ্গে স্ত্রীর পড়াশোনাও চালিয়ে নিয়ে যাওয়া।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছের অধীনে ২৪টি বিশ্ববিদ্যালয়ের নতুন তারিখ নির্ধারণ

নোয়াখালী বেগমগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসির সঙ্গে বাগবিতণ্ডা: ‘স্লিপ অব টাং’ হয়েছে, দাবি ছাত্রনেতা মাহদীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা

ভারতে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!

পাবনায় উদ্ধার হওয়া ঈগল পাখি বন বিভাগে হস্তান্তর

বেগমগঞ্জে একই মঞ্চে এমপি কিরন ও চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন ; কেক খাইয়ে কাছে টেনে নিলো।

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া মসজিদের ইমাম গ্রেপ্তার