https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্কুল পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণীতে ছিলেন না কোন শিক্ষার্থী।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় হটাৎ পরিদর্শনে গিয়ে ৭ম ও ৮ম শ্রেণির হাতেগনা কয়েকজন এবং ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণীতে কোন শিক্ষার্থীর দেখা পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি। এ ঘটনায় ইউএনও অসন্তুষ্ট হয়ে তাঁর সরকারী ফেসবুক আইডিতে কয়েকটি ছবি শেয়ার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কায়েমপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৭ জন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৩ জন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, ‘কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ম ও ৮ম শ্রেণির হাতেগনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণিকক্ষ গুলো পুরো ফাঁকা ছিল। যা মোটেও কাম্য নয়। এ ধরনের ঘটনা দুঃখজনক।’

উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ‘উপস্থিতি কম এটা দুঃখজনক। আমার পক্ষ থেকে আমি তাদেরকে সতর্ক করব। তারা যেন উপস্থিতি বৃদ্ধি করে।’

কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারনে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম ছিল। তবে এর আগে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট ভাল ছিল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

তেলাপোকায় অতিষ্ঠ জবির হলের শিক্ষার্থীরা

জবি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এর স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. নূর মোহাম্মদ

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এমপি মঈন উদ্দিন খান বাদল এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উৎযাপন

আজ মাওলানা আবদুর রশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড

নোয়াখালীতে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফিলিস্তিনীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি’র শিক্ষার্থী গাইবান্ধা গোবিন্দগঞ্জের নুসরাত জেরিন (জেনি)