https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

অবৈধ সৌঁতিজালে জড়ানো অবস্থায় মিলল ছাত্রের মরদেহ | দেশ রূপান্তর

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২১, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্রের সৌঁতিজালে জড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের স্লুইচগেট এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন।

মৃত মাদরাসা ছাত্রের নাম মো. কাওছার আহমেদ (১৪)। তিনি উপজেলার রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে এবং তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নামে কাওছার আহমেদ। এক পর্যায়ে নদীতে নিখোঁজ হয় সে। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। এরপর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রিজের স্লুইচগেট এলাকায় সৌঁতিজালে জড়ানো অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কাওছার আহমেদ। সকালে সৌঁতিজালে জড়ানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। এর আগেও একইভাবে সেলিম নামে একজন মারা যায়। তবুও অবৈধ সৌঁতিজালে মাছ শিকার বন্ধ হচ্ছে না। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি ক্ষোভ জানান।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মাদরাসা ছাত্র গতকাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। আজ সকালে সৌঁতিজালে জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক